Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

আজ থেকেই শুরু শুভ সময়! শুক্র কুম্ভে—জানুন কোন ৩ রাশির খুলছে ভাগ্যের দরজা





 নিজস্ব প্রতিবেদক,

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সম্পদ, সমৃদ্ধি, প্রেম, সুখ ও বিলাসিতার কারক গ্রহ শুক্র আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) শনির রাশি কুম্ভে প্রবেশ করেছে। এই গোচরের প্রভাব আগামী ২ মার্চ পর্যন্ত সমস্ত রাশির উপর অনুভূত হবে বলে মত জ্যোতিষীদের।

শুক্রকে জ্যোতিষশাস্ত্রে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয়, এই গ্রহ মানুষের জীবনে আর্থিক সমৃদ্ধি, খ্যাতি, সৌন্দর্য ও সুখের যোগ তৈরি করে। শুক্রের মহাদশাও দীর্ঘস্থায়ী—প্রায় ২০ বছর পর্যন্ত। আজ কুম্ভ রাশিতে প্রবেশের পর ২ মার্চ পর্যন্ত শুক্র সেখানেই অবস্থান করবে, তার পর সে মীন রাশিতে গমন করবে।

এই গোচরের ফলে বিশেষভাবে উপকৃত হতে চলেছে কয়েকটি রাশি।

 মিথুন রাশি

শুক্র মিথুন রাশির নবম ঘরে অবস্থান করছে, যা ভাগ্যের ঘর হিসেবে পরিচিত। এই সময় ভাগ্যের সহায়তা মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে একাধিক প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। ২ মার্চ পর্যন্ত আর্থিক সমস্যার আশঙ্কা কম থাকবে বলে জ্যোতিষীদের মত।

 তুলা রাশি

তুলা রাশির পঞ্চম ঘরে শুক্রের গোচর হয়েছে। এই ঘর সন্তান, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও প্রেমের সঙ্গে যুক্ত। ফলে এই সময় সন্তানের দিক থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম ও দাম্পত্য জীবনেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে শুক্র প্রথম ঘরে অবস্থান করছে। রাশিফলের এই ঘর শরীর, ব্যক্তিত্ব ও সৌন্দর্যের সঙ্গে সম্পর্কিত। এই গোচরের ফলে সুখ ও সমৃদ্ধির যোগ তৈরি হতে পারে। সন্তান লাভের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই অবিবাহিতদের বিবাহের যোগও তৈরি হতে পারে বলে মত জ্যোতিষীদের।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহদের অবস্থান ও গতি মানুষের ভাগ্যে নানা ওঠানামার পরিস্থিতি তৈরি করে। শনি গ্রহকে কর্মফলদাতা বলা হয়—ভাল কর্মের জন্য ভাল ফল এবং খারাপ কর্মের জন্য কঠোর ফল প্রদান করেন তিনি, এমনটাই বিশ্বাস।

**ডিসক্লেমার:**
কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে, সে বিষয়ে এবিপি লাইভের নিজস্ব কোনও মতামত নেই। এবিপি লাইভ জ্যোতিষ সংক্রান্ত কোনও সম্পাদকীয় বা সম্পাদক-নিয়ন্ত্রিত পরামর্শ প্রদান করে না। উল্লিখিত তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার অনুরোধ করা হচ্ছে।


কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.